Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

বেহাল রাস্তায় ডাম্পারের চাকায় পিষলো পথচারী।

বোলপুরে চিত্রা মোড় থেকে কঙ্কালীতলা যাওয়ার রাস্তা বেহাল অবস্থা। দীর্ঘ দিন ধরে এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানাছেন বাসিন্দারা ।কোন লাভ হয় নি। রাস্তার অবস্থা খারাপ থাকায় প্রায় প্রতিদিন বড় ছোট দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়।

এবার এই রাস্তায় বলি হল এক পথচারী। জানা গেছে চিত্রা মোড় থেকে কঙ্কালীতলার দিকে যাচ্ছিল একটি ডাম্পার ।সেই সময়ে দুজন পথচারী যাচ্ছিল রাস্তার ওপর দিয়ে। নিয়ন্ত্রন হারিয়ে ডাম্পার তাদেরকে সজরে ধাক্কা মারে।ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। খুব স্বাভাবিকভাবেই এলাকায় রয়েছে উত্তেজনা ।

Related News

Also Read