Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

১২ বছরের কিশোরকে খুন করা হয়েছে এই অভিযোগে উত্তাল পটাশপুরের নৈপুর।

এক ১২ বছরের কিশোরকে খুন করা হয়েছে এই অভিযোগে উত্তাল হল পটাশপুরের নৈপুর। খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলো প্রতিবেশীরা। এর পাশাপাশি দোষীকে গ্রেফতারের দাবিতে পটাশপুর – বালিচক রাজ্য সড়ক অবরোধ করে চলেবিক্ষোভ।

পূর্ব মেদিনীপুর পটাশপুর ১ নং ব্লকের নৈপুরের ১২ বছর বয়সী এক কিশোরী গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই কিশোরের পরিবারের লোকজন পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে ওই নৈপুর এই এলাকার অভিজিৎ দাস নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে আটক করে পটাশপুর থানার পুলিশ।

শনিবার নিখোঁজ কিশোরের ব্যাগ বন্দী মৃতদেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুর এলাকার কৃষি জমি থেকে। খুন করে দেহ লোপাট করা হয়েছে এই সন্দেহ অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি ও গাড়ি ভাংচুর করে প্রতিবেশীরা। সেই সঙ্গে পটাশপুর-বালিচক রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ।

Related News

Also Read