Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

ব্রতচারী প্রশিক্ষণ শিবির ভাজাচাউলীতে।

কাজলা জনকল্যাণ সমিতি ও কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের যৌথ ব্যবস্থাপনায় ও বাংলার ব্রতচারী সমিতির পরিচালনায় ১৫দিনের মাধ্যমিক পর্যায়ের ব্রতচারী প্রশিক্ষণ শিবির শুরু হলো ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠে।


ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাজাচাউলী পঞ্চায়েতের গ্রাম প্রধান নন্দদুলাল মাইতি, কাজলা জনল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ।এই প্রশিক্ষণ শিবিরটি আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে।

Related News

Also Read