Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

আভা মাইতি জন্ম শতবর্ষ কমিটির বিশেষ সভা ।

আভা মাইতি জন্ম শতবর্ষ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় ঠাকুরনগর নন্দা মহিলা বিদ্যাপীঠে। ছিলেন কমিটির সভাপতি অনিমেষ মাইতি ,প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল,ড সুজনকান্তি বালা, প্রাক্তন শিক্ষক সুমনণারায়ণ বাকরা ও প্রধান শিক্ষিকা শুচিস্মিতা দাস চৌধুরী, জীবনকৃষ্ণ দাস প্রমুখ।

আগামী ৭ অক্টোবর বাজকুল বলাইচাঁদ বিদ্যাপীঠ এ বিকাল ২ টায় আভা মাইতি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার সিদ্ধান্ত হয়। এই প্রতিযোগিতায় বাজকুল সন্বিহিত এলাকার সাতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আভা মাইতি জন্মশতবর্ষ উদযাপন এর মূল অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর সকাল ৮ টায় বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ এ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে ব্যাপক প্রচার এর সিদ্ধান্ত নেওয় হয়। সম্মানিয় অতিথিদের সঙ্গে যোগাযোগ এর দায়িত্ব সভাপতির উপর অর্পণ করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সভাপতি অনিমেষ মাইতি।

Related News

Also Read