পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুকে লোক আদালত হল। তমলুকে প্রায় ২১ হাজার মামলা নিষ্পত্তি হয়। কাঁথি শহরে কাঁথি আদালতে এবং তমলুকে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে লোক আদালত বসে।
তমলুকে মোট ২৮ টি বেঞ্চ এবং কাঁথিতে নটি বেঞ্জ বসেছিলাম। কাঁথিতে প্রায় ৩০০০ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই আদালতে বীমা, পরিবহন, ট্রাফিক, ব্যাংকের ঋণ, ভূমি সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তি করা হয়, বীমার যে সমস্ত অভিযোগ জমা হয়েছিল প্রায় সবই সম্পন্ন করা হয়েছে। ট্রাফিক নিয়ম ভঙ্গের জন্য যাদের জরিমানা করা হয়েছিল এমন মামলা ও নিষ্পত্তি হয়।
দীর্ঘদিন ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি এমন ব্যক্তিদের মামলাও নিষ্পত্তি করা হয়। ভূমি সংক্রান্ত জটিলতা ও মিটিয়ে দেওয়া হয়। স্বতঃস্ফূর্তভাবে এই আদালতে বিচার প্রার্থীরা আসেন। এত মামলা মিস্পত্তি হওয়ায় সাধারণ বিচার প্রার্থী মানুষ খুশি। পাশাপাশি বিচারকগণ এবং পুলিশ প্রশাসন খুশি বলে জানা গেছে।







