Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিক্ষকের:যান চলাচল বন্ধ রাজ্য সড়কে।

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের।বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এগরা থানার এগরা কুদি রাজ্য সড়ক এলাকায়।

বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ শিক্ষক সমীর কুমার জানা বাইক নিয়ে কুদির দিকে যাচ্ছিলাম। পাওয়ার হাউসের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। পেছনে থাকা একটি লরি নিয়ন্ত্রণ না করতে পেরে শিক্ষকের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় উত্তেজনার ছড়ায়।

এগরা কুদি রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ছুটে আসে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উত্তেজিত জনতাকে সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related News

Also Read