Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

জেডি বিড়লা ইনস্টিটিউটের নতুন শিক্ষাবর্ষ নিয়ে সাংবাদিক সম্মেলন ।

ইন্দ্রজিৎ আইচ :- বেক বাগান ১১লোয়ার রডন স্ট্রীট কলকাতা ২০ এর কাছে জে ডি বিড়লা ইনস্টিটিউট শিক্ষা জগতে এক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। ১৯৬২ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত
হয়। ৬০ বছর ধরে এই প্রতিষ্ঠান ছেলে মেয়েদের আরো আধুনিক ভাবে শিক্ষা দান করে চলেছে।


আজ জে ডি বিড়লা ইনস্টিটিউট এর প্রধান নিজস্ব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ইনস্টিটিউট এর প্রধান ভি এন চতুর্বেদি ২০২৩ – ২অ২৪ এর নতুন শিক্ষাবর্ষের কোর্স এর কথা ঘোষণা করলেন।

এই কলেজে এই মুহূর্তে ছাত্র ছাত্রী সংখ্যা ১৬০০। যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অধীনে যে কোর্স গুলি পড়ানো হয় ও হবে সেগুলো হলো বি এস সি (অনার্স) ফুড সায়েন্স ও নিউট্রিশন ম্যানেজমেন্ট, টেক্সটাইল এন্ড ফ্যাশন টেকনোলজি, ইন্টেরিয়র ডিজাইন , হিউম্যান ডেভেলাপমেন্ট, বিকম ( অনার্স ),
বি বি এ। এই গুলো ৩ বছরের ডিগ্রি।

এছাড়া পোস্ট গ্রাজুয়েট ২ বছরের পড়ানো হবে। এমএসসি তে বিষয় থাকছে ফুড এন্ড নিউট্রিশন, টেক্সটাইল এন্ড ক্লথিং, হিউম্যান ডেভেলাপমেন্ট।
মাত্র ১ বছরের কোর্স থাকছে
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নিউট্রিশন।

এই ইনস্টিটিউট এর
অধ্যাপিকা ড: দীপালি সিংহ জানালেন আমাদের এই ইনস্টিটিউট বিদ্যা মন্দির সোসাইটি র অধীনে। আমাদের এখান থেকে যে সব ছাত্র ছাত্রী রা পাস করে বেরোয় তারা সারা ভারতবর্ষে র এমন কি বাইরের বড় বড় কোম্পানি তে চাকরি করছেন। আমরা বা আমাদের যে কজন ফ্যাকাল্টি মেম্বররা আছেন তারা সবসময় চেষ্টা করি
আমাদের ছাত্রছাত্রী দের সেরা এডুকেশন টা দিতে। এখানে ল্যাপটপ, স্মার্ট ক্লাস রুম, আর্ট ল্যাবরেটরিজ , আই টি, ফিল্ড ভিজিট সব ধরনের অত্যাধুনিক শিক্ষা দেওয়া হয়।সব মিলিয়ে আমাদের এই ১১ , লোয়ার রওডন স্ট্রীট এর জে ডি বিড়লা ইনস্টিটিউট শিক্ষা জগতে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত সুরক্ষিত করতে বধ্যপরিকর।

Related News

Also Read