Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। শুভেন্দু অনুগামী কনিষ্ক পন্ডার একদিনের জেল হেফাজত ।।

গত ১০ বছরের আগের একটি পুরনো মামলায় বুধবার দুপুরে মারিশদা থানার পুলিশ গ্রেপ্তার করে শুভেন্দু অধিকারীর অনুগামী বিজেপি নেতা কনিষ্ক পন্ডাকে। বৃহস্পতিবার কনিষ্ক পন্ডাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে, একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন কাঁথি মহকুমা আদালতের বিচারপতি।

২০১৩ সালের ২৯ শে অক্টোবর মারিশদা থানায় অভিযোগ দায়ের হয়, তৎকালীন কংগ্রেসের পঞ্চায়েতের সমিতির প্রার্থী কনিষ্ক পন্ডা সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা ও নেত্রীর নামে। মারিশদা থানায় আইপিসি ১৪৩/৪২৭/৩২৪/৩২৫/৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়।

আদালত সূত্রে জানা গেছে- বেশ কয়েকবার আদালতের তরফ থেকে শমন পাঠালেও আদালতে হাজিরা দেয়নি কনিষ্ক পন্ডা। বৃহস্পতিবার মারিশদা থানার পুলিশ কাঁথি মহাকুম আদালতে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পন্ডাকে হাজির করলে- কাঁথি মহকুমা আদালত আইনজীবীদের সওয়াল জবাবের পর একদিনের জেল হেফাজত ও আগামীকাল অর্থাৎ শুক্রবার কাঁথি আদালতে ফের হাজির করার নির্দেশ দেন বিজেপি নেতা কনিষ্ক পন্ডাকে।

Related News

Also Read