Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। আজকের রাশিফল ।।

মেষ: ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। কোনও নতুন চুক্তি করার আগে সব দিক বিবেচনা করুন। কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। কোনও সামাজিক সংস্থায় যোগ দিতে পারেন।


বৃষ: পরিবারের সঙ্গে মতানৈক্য হতে পারে। ব্যবসায় গ্রাহকদের সাথে সংযতভাবে কথাবার্তা বলুন। সমস্ত সমস্যা মিটে যাবে। ব্যবসায় বৃদ্ধি দেখা যাবে। খরচ বেড়ে যাবে। শত্রুদের ষড়যন্ত্র আপনি ব্যর্থ করে দেবেন। কর্মক্ষেত্রে নিজের কাজে গুরুত্ব দিন। 

মিথুন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসায়িক এবং ঘরের কাজে আপনার সৃজনশীলতার প্রভাব পড়বে। বন্ধুদের সাথে কোনও ব্যবসায়িক কাজ শুরু হতে পারে। এক অজানা ভয় আপনাকে গ্রাস করবে। যার প্রভাব আপনার রোজকার কাজকর্মে পড়বে। 


কর্কট: পূর্বের বিনিয়োগ থেকে লোকসান হতে পারে। আপনার পুরানো বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা দুর্দান্ত যাবে। পেটের ব্যথা, বদহজম ইত্যাদির মতো অন্যান্য সমস্যার মুখোমুখি হতে পারেন। 


সিংহ: স্বাস্থ্য নিয়ে সমস্যায়ে পড়তে পারেন। প্রবাসীদের জন্য বিশেষভাবে ভাল হবে আজ। ভাজা খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন নইলে মুশকিলে পড়তে পারেন। 


কন্যা: শিক্ষার্থীরা পরিশ্রমের ফল পাবেন। আপনার অধীনে কর্মরত কর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা এবং উত্সাহ পেতে পারেন। যারা কোনও প্রশাসন, সরকার ও ব্যবস্থাপনা খাতের সাথে যুক্ত তাদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 


তুলা: সম্পত্তি নিয়ে আইনি জটিলতা হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। আত্মবিশ্বাস কমবে। পেশগত জীবনে সমস্যা হতে পারে। মানসিক চাপ হতে পারে। অযথা অর্থব্যয় করবেন না। অকারণ তর্ক এড়িয়ে চলুন। 


বৃশ্চিক: কাজ নিয়ে মানসিক সমস্যায় থাকবেন।  আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। চাকরিজীবীরা আরও একটু ধৈর্য ধরুন। কোনও সামাজিক প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন। অকারণ তর্ক সমস্যায় ফেলতে পারে। কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। 


ধনু: অতীতের বিনিয়োগ থেকে লাভ হতে পারে। নতুন কোনও বিনিয়োগের কথাও ভাবতে পারেন। কোথাও ভাবতে পারেন। কোথাও ভ্রমণে যেতে পারেন। শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। অফিসে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কঠিন পরিশ্রমের ফল পাবেন। শিক্ষার্থীদের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হতে পারেন।


মকর: দাম্পত্য জীবনের বিবাদ মিটে যেতে পারে। খানিকটা অধৈর্য থাকবেন। ফলে আচরণে রুক্ষতা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে তার যাতে প্রভাব না পড়ে, সে ব্যাপারে সাবধানী হোন। ব্যবসার কাজে বুদ্ধি খাটান


কুম্ভ: সহকর্মীর থেকে কটূ কথা শুনতে পারেন। সামান্য সমস্যায় পড়তে পারেন। মন উদাসী থাকার জন্য আপনি কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগত জীবন ভালো থাকবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগবেন না। সেটা উলটো ফল দিতে পারে। 


মীন: পেশাগত জীবনে আত্মবিশ্বাস হারাতে পারেন। কাজের ক্ষেত্রে সিনিয়র সহকর্মীদের সাথে কোনও রকম তর্কে যাবেন না। ব্যবসার জন্য মিশ্রিত অবস্থা থাকবে। আত্মবিশ্বাস খানিক কমতে পারে, কিন্তু ভয় পাবেন না। 

Related News

Also Read