প্রদীপ কুমার সিংহ :- হঠাৎ হাসপাতাল পরিদর্শনে যান দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার পৌরপিতা তথা হাসপাতালে রুগী কল্যাণ সমিতির সদস্য শক্তি রায় চৌধুরী বুধবার সকালে।
তিনি হাসপাতলে ভেতরে যান প্রথমে ডাক্তারদের সঙ্গে কথা বলেন ,জানেন চিকিৎসা করতে কোন অসুবিধা হচ্ছে কিনা। পরে রুগীদের সঙ্গে কথা বলেন চিকিৎসার পরিষেবা পেতে কোন অসুবিধা হচ্ছে কিনা ।

বারইপুর মহকুমা হাসপাতাল থেকে বারইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান। ডাক্তাররা ঠিকমতো তাদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে কিনা দেখেন।

পাশাপাশি বুধবার বারইপুর হাসপাতালে পাশে পৌরসভার বাজারে আজকে আট বছর পূর্তি উপলক্ষে ছোট একটি অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলেন বারইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী উপ পৌর পিতা গৌতম দাস পনের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বাজারটি পৌরসভা ৮ বছর আগে করেছিল কিন্তু এখানে ব্যবসায়ীরা অনেকেই টাকা দিয়ে ব্যবসা করার কথা ছিল দোকান বুক করেছিল কিন্তু অনেকেই টাকা দিতে পারেনি তার জন্য পৌরসভার উপ পৌর প্রধান প্রত্যেক ব্যবসায়ীকে বলেছেন পৌরসভার টাকা দেওয়ার জন্য।যারা ব্যবসা করবেন না তাদের চলে যাওয়ার জন্য পরামর্শ দেন। পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী বলেন এই বাজার থেকে আগে পৌরসভার ভাড়া খুব কম উঠতো।এখন পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনা মল্লিকের সহযোগিতায় প্রায় তিনগুণ বেশি ভাড়া পৌরসভা পাচ্ছে। এতে করে পৌরসভার আয় সামান্য বেড়েছে। পৌরসভার এই বাজার এলাকার অনেক ব্যবসায়ী হাসপাতাল চত্বরে মেন রাস্তার ফুটে ব্যবসা করে তাদের তুলে দেওয়ার জন্য সাংবাদিকদের অঙ্গীকার করেন ।






