Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। পটাশপুরে বিরোধীদের ধাক্কা দিলো তৃনমূল ।।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বড় ধাক্কা খেল সিপিএম -বিজেপি-কংগ্রেসের মত বিরোধী দল গুলি ।এই সমস্ত দল থেকে প্রায় ২০০টি পরিবার শাসক দলে নাম লেখালো।


মঙ্গলবার পটাশপুর ১ নং ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের তারটে তৃনমূলের কর্মী সম্মেলন ছিল।সভায় উপস্থিত ছিলেন পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, দলের ব্লক সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, সাধারণ সম্পাদক হরিপদ দাসমহাপাত্র, ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ভট্টাচার্য প্রমুখ।এই সভা থেকে বিরোধীদের চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেতারা।পরে বিভিন্ন বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন তৃনমূল নেতৃত্ব।

Related News

Also Read