Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। যান চলাচল পুরোপুরি বন্ধ নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কে ।।

৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল। নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যান চলাচল। নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত কাজ সম্পন্ন হবে ওই ৬ ঘন্টায়। আগামী ১৮ জানুয়ারি বুধবার রাত ১১ থেকে ভোর ৫ টা পর্যন্ত নন্দকুমার থেকে দিঘা গামী ও দিঘা থেকে কলকাতা গামী গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে জরুরী পরিষেবার সাথে যুক্ত গাড়িগুলোকে নন্দকুমার থানার নরঘাট থেকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল এর ব্যবস্থা করা হবে। কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিক দের এলার্ট করা হয়েছে।

Related News

Also Read