ইংরেজী বছরের শেষ দুইদিন বজরপুর রামকৃষ্ণ হাইস্কুল (উমা) বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো৷ এই মহতী উৎসবের দ্বিতীয় ও সমাপ্তি দিবসের প্রথম পর্বের প্রভাতকালীন অনুষ্ঠান ছিল গুণীজন সংবর্ধনা ও সাহিত্য বাসর৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক মন্মথনাথ দাস ৷
অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক ড. হরিপদ মাইতি, জাতীয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য, সম্পাদক শিক্ষক সুদর্শন পন্ডা, ড. বিষ্ণুপদ জানা, অজিতকুমার জানা, বিষ্ণুপদ ঘোষ, প্রতিষ্ঠালগ্নের শিক্ষক নিরঞ্জন কুইল্যা, প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ মাইতি, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বিজয়কৃষ্ণ পট্টনায়ক, প্রীতিরতন ত্রিপাঠী, অরবিন্দ সাঁতরা, সহদেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, কালীপদ মাইতি, অমলেন্দু পাল, কৃষ্ণানন্দ মাইতি, অনিল সাহু, দেবাশীষ গীরগোস্বামী, সুধীরচন্দ্র মাইতি, নুরুল ইসলাম, অশোককুমার দাস, চন্দন মাইতি, সুমনা রায়, ধৃতিরূপা ত্রিপাঠী প্রমুখ গুণীজনবর্গ ৷
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আচার্যবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা ও অজস্র ছাত্র ছাত্রীগণ৷

প্রথমে বিদ্যালয়ের প্রবেশদ্বারে এনসিসি ক্যাডেট দ্বারা অভিবাদন, তারপরে এসকর্ট টীমদ্বারা মঞ্চে অভ্যর্থনা, সুশৃঙ্খল বরণপর্ব, গুণীজন সম্বর্ধনা, কবিদের স্বরচিত কবিতা পাঠ ও বিশিষ্ঠজনের আলোচনায় সমৃদ্ধ অত্যন্ত সুন্দর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচাঁদ পাত্র ও সহযোগিতায় ছিলেন প্রাক্তন শিক্ষক স্বপনকুমার রথ মহোদয়৷ সান্ধ্যকালীন মনোজ্ঞ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপ্ত ঘোষণা হয়৷
অনুষ্ঠানের সাফল্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধান শিক্ষক গৌরচাঁদ পাত্র ৷






