ফের মুখ থুবড়ে পড়লো রামবাম জোট ।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শাসককে হারাতে সিপিএম ও বিজেপি জোট বেঁধেও ক্ষমতা দখল করতে পারলো না ।

এই সমবায় সমিতির মোট আসনের সংখ্যা ৬২। যার মধ্যে বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টিতে জয়লাভ করেছিল শাসক শিবির। নির্বাচন হয় ৫০টি আসনে। ভোটার সংখ্যা ১২৭৩। এদিন ফলাফল বের হতে দেখা যায় ৫০টির মধ্যে জোট ১টি ও তৃণমূল ৪৯টি জয়লাভ করেছে।
মোট হিসাবে সমবায়ের মোট আসনের ৬১টি চলে গিয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের দখলে। মাত্র একটি গিয়েছে বাম-বিজেপি জোটের দখলে। জয়ের পরেই রীতিমতো উৎসবে মাততে দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। সবুজ আবিরের সঙ্গে বাজি ফাটিয়ে বিজয়োল্লাসে মাতেন তাঁরা।

Post Views: 86





