Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। সামাজিক নিরীক্ষা জনশুনানি সভা ।।

প্রদীপ কুমার মাইতি :- সামাজিক নিরীক্ষা জনশুনানি সভা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই বিডিও অফিস প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

ব্লক প্রশাসন সূত্রের খবর, সমস্ত সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা যাতে একেবারে গ্রাসরুট লেভেলে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছায় এবং তারা যাতে সঠিকভাবে সরকারি প্রকোল্পের সুযোগ সুবিধা আমজনতার কাছে পৌছায় তার জন্য এই সামাজিক নিরীক্ষা কর্মসূচী।


আগামীদিনে এগরা ২ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা সম্পর্কে আলোচনা হবে। ১০০ দিনের কাজ, প্রধান মন্ত্রী আবাস যোজনা,এমজিএনআরজিএস প্রকল্পে ব্লকের যা রিপোর্ট এসেছে তা খুব ভালোই আছে। দু একটা জায়গায় হয়তো কিছু টেকনিকাল ত্রুটি রয়েছে সেগুলো সমস্ত আলোচনা করে অডিট রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ কুমার প্রধান, এগরা ২ ব্লকের জয়েন্ট বিডিও গোপাল শীট ও সিদ্ধার্থ ভট্টাচার্য, ব্লক ভিআরপি’র সভাপতি কনককান্তি ভট্টাচার্য ও সম্পাদক প্রদীপ দাস প্রমুখ।

Related News

Also Read