Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। এগরা মহকুমা হাসপাতালে ডেপুটেশান কংগ্রেসের ।।

নয় দফা দাবীর ভিত্তিতে বুধবার এগরা মহকুমা হাসপাতালের সুপারইনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন দিলো কংগ্রেস ।

এই ডেপেটেশানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্র, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়ক, এগরা ১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা প্রমূখ।



জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্র অভিযোগ করেন, গল-ব্লাডার, ইউটেরাসে টিউমার, হার্নিয়া, কানের, গলার জরুরী ছোটবড় অপারেশন করার জন‍্য ৬মাস থেকে ৯মাস পর অপারেশনের তারিখ নির্দিষ্ট করা হচ্ছে। এক্ষেত্রে পরোক্ষভাবে রোগীদের বেসরকারী নার্সিংহোমে গিয়ে অপারেশন করাতে বাধ‍্য করা হচ্ছে।



হাসপাতালের সুপার সমীর আচার্য‍্য জানান, অ‍্যানাস্থিওলজিস্ট কম থাকার কারনে জেনারেল অপারেশনের ক্ষেত্রে কখনো কখনো দেরী হতে পারে, এখানে মাত্র তিনজন অ‍্যানাস্থিওলজিস্ট আছেন। লেবার রুমে ২৪ঘন্টা×৭দিন অ‍্যানাস্থিওলজিস্ট থাকেন। আমরা স্বাস্থ্যভবনে আরও অ‍্যানাস্থিওলজিস্ট চেয়েছি, পেয়ে গেলে সমস‍্যার সমাধান হবে।

ডেপুটেশানকারীরা আরো অভিযোগ করে বলেন হাসপাতালের পরিকাঠামো থাকা স্বত্ত্বেও কিছু দালালদের চক্রান্তে রোগীরা চিকিৎসার আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা বেসরকারী প্রতিষ্ঠানে করাতে বাধ‍্য হচ্ছেন।

হাসপাতালের সুপার বলেন, এধরনের ঘটনা তাঁর জানা নেই, নির্দিষ্ট অভিযোগ পেলে নিশ্চয়ই ব‍্যবস্থা নেওয়া হবে।

কংগ্রেসের পক্ষ থেকে সুপারের কাছে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানো, আয়ুষের সমস্ত বিভাগের উন্নয়ন, সিটি স্ক‍্যান, ডায়ালাইসিস চালু করা এবং নার্সিং স্টাফ সহ অন‍্যান‍্য সহযোগী কর্মীদের মানবিক হওয়ার দাবি জানানো হয়।

Related News

Also Read