Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উঠল ইংল্যান্ডে ‌।।

এক যুগ পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উঠল ইংল্যান্ডের হাতে। ৫০ ওভারের বিশ্বকাপের পরে এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতল ইংল্যান্ড। মেলবোর্নে ফাইনালে পাকিস্তানকে হারালেন জস বাটলাররা।

 

৩০ বছর আগের দুঃখ ঘুচল ইংরেজদের। অন্য দিকে ইমরান খানের কীর্তি করে দেখাতে পারলেন না বাবর আজ়ম। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় এই ইংল্যান্ডকে হারিয়েই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন ইমরান। বাবর সেটা করতে পারলেন না। হেরে মাঠ ছাড়তে হল তাঁকে।২০১০ সালের পরে আরও এক বার ২০ ওভারের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড।



২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তার তিন বছর পরেই ফের বিশ্ব চ্যাম্পিয়ন ইংরেজরা। প্রথম দল হিসাবে একই সঙ্গে দুই বিশ্বকাপের মালিক হলেন জস বাটলাররা। ভক্তদের মনে আশা জাগিয়েও থেমে যেতে হল পাকিস্তানকে।

Related News

Also Read