পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা পুলিশের বড়সড় সাফল্য এলো, কয়েক দিনের টানা তল্লাশিতে দীপাবলির মাত্র কয়েক দিন আগে উদ্ধার হল প্রায় ২০০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি।
কয়েক দিন আগে পাঁশকুড়াতে বাজি বিস্ফোরণ কান্ডে মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর পাঁশকুড়া থানা এলাকার একাধিক জায়গায় পর পর তল্লাশি চালিয়ে প্রায় ২০০০ কেজি শব্দবাজি ও বাজি তৈরীর মসলা উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ।

মঙ্গলবার পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার জানান উদ্ধার হওয়া শব্দবাজির বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা।।এর পরেই পাঁশকুড়া থানা পুলিশ স্বত:প্রণোদিত মামলা করেছে অভিযুক্ত ব্যাবসায়ীদের বিরুদ্ধে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 79





