Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার ।।

প্রদীপ কুমার সিংহ :- সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করল।

পুলিশ সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর থানা অন্তত বারুইপুর উত্তরভাগ ব্রিজের কাছে সোমবার রাতে বেশ কিছু মানুষ নিষিদ্ধ বাজি নিয়ে যাচ্ছে ।সেই খবর বারুইপুর থানা টহলদারি পুলিশের কাছে আসে। সঙ্গে সঙ্গে উত্তরভাগ ব্রীজের কাছে গিয়ে সাত জন কে ধরে।



তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করে। ১৮ হাজার চকলেট বোম ১২০ প্যাকেট ফুলজুরি১০০ প্যাকেট কালিপটকা, চরকি সহ বেশ কিছু নিষিদ্ধ বাজি তাদের কাছ থেকে উদ্ধার করে। এই সাত জন ব্যক্তি চম্পাহাটি হারাল থেকে এই নিষিদ্ধ বাজি কিনে ব্যবসা করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। এই সাতজনকে বারুইপুর থানা পক্ষ থেকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

Related News

Also Read