Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

Breaking !!

।। বাংলাদেশের ছায়া ভগবানপুরেঃগভীর রাতে হনুমানের মুর্তি ভাঙ্গলো দুষ্কৃতীরা ।।

এবার বাংলাদেশের ছায়া পড়লো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দিয়ে গেল নির্মিয়মান হনুমানের মুর্তি।মংগলবার সকালে ঘটনাটা সামনে আসতেই ছড়িয়েছে উত্তেজনা।



জানা গেছে ভগবানপুরের পূর্ব সরবেড়িয়া ও নারায়নদাঁড়ি বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বীর বজরঙ্গি মন্দিরের নির্মাণের কাজ চলছিল। এর মধ্যেই সোমবার গভীর রাত্রে কিছু দুষ্কৃতী অন্ধকারে হনুমানের মূর্তি ভেঙ্গে দিয়ে গেছে।যা নিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।



সকাল থেকেই দফায় দফায় এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। উত্তেজনার কথা মাথায় রেখে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।একই সাথে কে বা কারা এমন কান্ড ঘটিয়েছে তা তদন্ত করছে ভগবানপুর থানার পুলিশ।

Related News

Also Read