পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ৪১ নম্বর জাতীয় সড়কের উপরে সোনাপেত্যা টোল প্লাজায় তৃনমূলের প্রধান তারকা জানাকে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার তীর নবান্নগামী বিজেপির কর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ নবান্নগামী বিজেপি কর্মীরা রাস্তার ধারে থাকা মুখ্যমন্ত্রীর ব্যানার, ফেস্টুন ছিঁড়ছিলো। বিজেপি কর্মীদের এই আচরনের প্রতিবাদ করায় এই হামলা। জানা গেছে ঘটনাটা নজরে পড়ায় তৃনমূলের প্রধান তারক জানা এর প্রতিবাদ করেছিল। তাই তাঁর উপরে হামলা চালানো হয় ।
তবে বিজেপির অভিযোগ, ওই তৃনমূলের প্রধান বিজেপির অবরোধে হামলা চালাতে এসেছিলো।তার প্রতিবাদ করা থেকেই শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। শুরু রাজনৈতিক তরজা।

Post Views: 82





