গয়াধামে পূর্ব পুরুষের শ্রাদ্ধ দিতে যাওয়ার পথে বাস দূর্ঘটনায় মৃত হল তিন জন পূণ্যার্থীর।এই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছে আরো কুড়ি জন যাত্রী। জানা গেছে এই দুর্ঘটনায় মৃত এবং আহত সবাই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা।
গত ১১ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল থেকে রিজার্ভ বাসে করে প্রায় ৭০ জন পূণ্যার্থী গয়াধাম এর উদ্যশ্যে রওনা দেন।সোমবার ভোরে বিহার রাজ্যের বরকাটা থানার অন্তর্গত হাজারীবাগ এলাকায় এই বাসের সাথে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা গেছে দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কুড়ি জন ।এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।
রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বিষয়টি খোঁজ খবর নিতে জেলা প্রসাশনকে নির্দেশ দিয়েছেন। যাতে দ্রুত মৃতদেহ গুলি পরিবারের হাতে তুলে দেওয়া যায়। আর আহতদের পশ্চিম বঙ্গে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে সু চিকিৎসার ব্যবস্থা করা যায়।
মন্ত্রী অখিল গিরির নির্দেশ পাওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিহারের হাজারিবাগ প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে।এই দুর্ঘটনার খবর পেয়েই শোকের ছায়া সারা বাজকুল জুড়ে






