Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ইমরান ।।

অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত জরুরি অবতরণ করে বিমানটি। তবে ইমরান কিংবা বিমানে থাকা কোনও যাত্রীরই কোনও ক্ষতি হয়নি।

কয়েক দিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এর আগে গত জুনে ইমরানকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে শোনা গিয়েছিল। 

পাকিস্তানের জনপ্রিয় একটি সংবাদপত্র স্থানীয় ওই সংবাদপত্রকে উদ্ধৃত করে জানায়, শনিবার বিশেষ বিমানে চেপে পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন ইমরান। মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান ইমরানের বিমানের চালক। অনুমতি পাওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি। ইমরানের দল পিটিআই-এর তরফে জানা গিয়েছে, বিমান থেকে নেমে সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ইমরান।

https://twitter.com/MashwaniAzhar/status/1568608759206875136?t=fJwQ_nYiZ1ZapbaVxLdbvQ&s=19

Related News

Also Read