Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে কলেজ শিক্ষা বিষয়ক সেমিনার ।।

যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকা দের বিভিন্ন বিষয়ে সম্মুখ দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রোগ্রাম আয়োজিত হলো। এই প্রোগ্রামটি চলবে পাঁচ দিন ধরে। মূলত ফ্যাকাল্টিদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে জ্ঞান প্রদান করা হবে।

ন্যাশনাল অ্যাসেসমেন্ট কমিটি ইউজসি যেভাবে তাদের বিভিন্ন নিয়মাবলী নির্ধারণ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলিকে পরিচালনা করার জন্য। তার ওপর এখন যে পদ্ধতিতে বিভিন্ন ইউনিভার্সিটি গলিতে বা ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলিতে ফায়ার এডুকেশন কলেজ গুলিতে চয়েস বেস্ট ক্রেডিট সিস্টেমের মাধ্যমে শিক্ষাদান করা হয় সেই শিক্ষা দানের ভাল দিক এবং খারাপ দিক বা ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রফেসর ডঃ গৌরাঙ্গ চরণ নন্দ, বেরামপুর ইউনিভার্সিটি প্রফেসর ডঃ সুদর্শন মিশ্র, মুগবেড়িয়া কলেজের প্রিন্সিপাল ডঃ স্বপন কুমার মিশ্র, পালপাড়া কলেজের প্রেসিডেন্ট স্বামী অচ্যুতানন্দ, পালপাড়া কলেজের প্রিন্সিপাল ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র, পালপাড়া কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ মিনাল কান্তি দে সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

Related News

Also Read