যোগা অবজেক্টিভ গাইডলাইন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার বরানগরের সুষমা যোগা সেন্টার আয়োজিত সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় আবারও শিশু মহলের দুই যোগ-প্রশিক্ষিকা উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিলেন।
২৫ থেকে ৪০ বছর মহিলা বিভাগে প্রশিক্ষিকা পাপিয়া বর্মন চতুর্থ স্থান এবং ৪০ বছর ঊর্ধ্ব মহিলা বিভাগে প্রশিক্ষিকা সুনীতা দে সাঁতরা দ্বিতীয় স্থান অধিকার করলেন।
শিশুমহলের সদস্য-সদস্যারা এই দুই কৃতী প্রশিক্ষিকার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।

Post Views: 54





