Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। রংতাল থিয়েটার এর আয়োজনে ১০ তম বর্ষ জাতীয় সংস্কৃতি উৎসব ।।

ইন্দ্রজিৎ আইচ :- এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয়ে গেলো হালিশহর রংতাল থিয়েটার এর ১০তম বর্ষের জাতীয় সংস্কৃতি উৎসব ২০২২।


প্রথমদিন এর এই উৎসব এর শুভ সূচনা হয় বোলপুর, শান্তিনিকেতন উৎসর্গ মঞ্চে। উদ্বোধন করেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রধান গৌরী বসু, বিজপুরের
বিধায়ক সুবোধ অধিকারী, ই জেড সি সি প্রোগ্রাম হেড অভিজিৎ চট্টোপাধ্যায়, বোলপুর এর পৌরমাতা পর্ণা ঘোষ সহ আরো অনেকে।


সকল অতিথিদের হাতে উত্তরীয়, স্বারক তুলে দেন
রংতাল এর প্রধান রতন চক্রবর্তী। এই সাতদিনের উৎসব বোলপুর উৎসর্গ মঞ্চ ছাড়া হালিশহর পিতৃদেব মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই সাত দিনে ২৩ টি নাটক মঞ্চস্থ হয়। সব মিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো রংতাল থিয়েটার হালিশহর এর ১০ তম বর্ষ জাতীয় সংস্কৃতি উৎসব – ২০২২।

Related News

Also Read