Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।।। আকাশ বাইজু’স চালু করলো
“সবার জন্য শিক্ষা ” ।।।


ইন্দ্রজিৎ আইচ :- কন্যা সন্তানের সার্বিকতা ও সবলীকরনের উদ্দেশে আকাশ বাইজু ‘স চালু করলো
সবার জন্য শিক্ষা।

প্রায় ২০০০ অনগ্রসর ও কন্যা পড়ুয়াদের জন্য ফ্রি এনইইটি ও জেইই কোচিং ও স্কলারশিপ অফার করতে যা
” আ্যনথে ” ২০২২ এর অংশ এর ফ্ল্যাগশিপ জাতীয় স্কলার শিপ পরীক্ষা চালু করতে চলেছে এই প্রথমবার সারা ভারতবর্ষ জুড়ে।


আজ পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে আকাশ এর চীফ মার্কেটিং অফিসার সুদিপ্ত চৌধুরী জানালেন এই পরীক্ষা হবে এক ঘন্টার ৫ থেকে ১৩ নভেম্বর। অন লাইন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, অফলাইন পরীক্ষা হবে ৬ ও ১৩ নভেম্বর ২০২২ দুটি শিফটে সকাল ১০’৩০ থেকে ১১’৩০ ও বিকেল ৪ টে থেকে ৫ টা, দেশে আকাশ বাইজু র ২৮৫ টি কেন্দ্রে ।

এ ক্ষেত্রে পড়ুয়া রা তাদের সুবিধা মতো এক ঘন্টার স্লট বেছে নিতে পারবে। আ্যনথে
পরীক্ষায় রয়েছে ৩৫ বহু বিকল্প প্রশ্ন মোট ৯০ নম্বর যা প্রত্যাশী পড়ুয়াদের গ্রেড ও শাখার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।


এই সংস্থা র দিল্লির হেড অফিসের চিফ কোয়াডিনেটার বিনা আগারওয়াল জানালেন এই পরীক্ষার রেজাল্ট বেরোবে ২৭/২৯ নভেম্বর। পরীক্ষার বিষয় থাকবে ৭/৮/৯ ক্লাসের ক্ষেত্রে সায়েন্স ও মাথেমেটিক্স। ক্লাস ১০ এর জন্য থাকবে ফিজিক্স, ম‍্যাথ
ও আরো কিছু বিষয়। ১২ ক্লাসের জন্য থাকবে ফিজিক্স,
কেমিস্ট্রি ও মাথেমেটিক্স ও আরো কিছু বিষয়।


আকাশের
ডিন দেবজ্যোতি মজুমদার জানালেন পুরো বিনামূল্যে এই বছর এই পরীক্ষা হবে। অফ লাইন ও অন লাইনের বিচারে সেরা ৫ জন কে বেছে নেওয়া হবে নাসার জন্য। এদের যাবতীয় পরীক্ষা, লেখাপড়া র সব খরচ আকাশ বাইজু ‘স দায়ত্বে নেবে। ফর্ম অন লাইনে পাওয়া যাবে।


আকাশ বাইজু’স এর এডমিশন হেড রাজু সিং জানালেন আমাদের
মোট ছাত্রছাত্রী সংখ্যা হলো তিন লক্ষ তিরিশ হাজার। মোট শিক্ষক- শিক্ষিকা আছেন আমাদের ২৫০০ হাজার।

আজ দিল্লিতে এক হোটেলে ও ৪৫ টি স্থানে আকাশ বাইজু’স এর প্রাক্তনী রা অংশ নিয়েছিলেন। তাদের সংবর্ধনা দেওয়া হয়।উপস্থিত ছিলেন আকাশ বাইজু’স এর চেয়ারম্যান জেসি চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধুরী ও সিইও অভিষেক মাহেশরী।

Related News

Also Read