Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

শুভেন্দুর প্রভাব নিশ্চিহ্ন,হলদিয়ায় বিপুল জয় তৃনমূলের ।।


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর প্রভাব মুক্ত হতে শুরু করেছে।আর তার জেরে সোমবার টাটা স্টিল পার্মানেন্ট এমপ্লয়ী কমিটিতে বিপুল ভোটে জয়ী হল রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিনিধি।স্বাভাবিক ভাবেই হলদিয়া জুড়ে সবুজ আবিরের খেলা শুরু হয়েছে।



হলদিয়ার তৃনমূল নেতা অর্নব দেবনাথ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধুনা তৃনমূল নেতা বর্তমানে বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে হলদিয়ার দেখা শুনার দায়িত্ব দিয়েছিলেন।স্বাভাবিক কারনে শুভেন্দু অধিকারীর একটা প্রভাব ছিলো হলদিয়াতে।তিনি বিজেপিতে যাওয়ার পরেও কিছুটা প্রভাব রয়ে গিয়েছিলো। অর্নব বলেন গত ২৮ মে তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় আসার পর থেকে সেই প্রভাব কেটে গেছে।হলদিয়া টাটা স্টিল কোম্পানিতে স্থায়ী কর্মীদের নির্বাচনে সেটা প্রমানিত হয়ে গেছে বলে এই তৃনমূল নেতার দাবি।

তৃনমূল শ্রমিক সংগঠনের তমলুক জেলার সভাপতি শিবনাথ সরকার জানিয়েছেন এই কোম্পানীতে সর্বমোট ২১২ জন স্থায়ী শ্রমিক।২১১ জন ভোট দিয়েছে।এর মধ্যে আইএনটিটিইউসি পেয়েছে ১২২টি অর্থাৎ ৬০ শতাংশ ভোট । বিজেপি ৬২,সিটু ২২টি ভোট পেয়েছে, ১টি ভোট বাতিল হয়েছে।বলেন শ্রমিক মহলেও তৃনমূল তার প্রভাব বাড়িয়েছে।

Related News

Also Read