Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

সারদা ফাইল চুরিঃঅধিকারী ও ঘনিষ্টদের আতংক বাড়ালো সুদীপ্ত সেন ।।

কাঁথি পৌরসভা থেকে ভুয়ো অর্থলগ্নী সংস্থা সারদার বহুতল বিল্ডিং এর ফাইল লোপাট কান্ডে শুভেন্দু অধিকারী-সৌম্যেন্দু অধিকারী এবং তাঁদের ঘনিষ্টদের জন্যে আতংক বাড়ালো সুদীপ্ত সেন ।রবিবার বেলা ১১টা নাগাদ আলিপুর প্রেসিডেন্সি জেলে গিয়ে সারদা-কাণ্ডে সুদীপ্ত সেনকে জেরা করলো কাঁথি থানার পুলিশ।আর সেই জেরায় শুধু শুভেন্দু-সৌম্যেন্দু নয়,তাদের কয়েকজন ঘনিষ্টের নামও উঠে এসেছে বলে সুত্রের দাবি।যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন রাজনৈতিক চক্রান্তের জেরে পরিকল্পিত ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে।

সম্প্রতি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না অভিযোগ করেন, সারদার বহুতল অনুমোদন সংক্রান্ত ফাইল কাঁথি পুরসভা থেকে ‘উধাও’ হয়ে গিয়েছে।এর জেরে চাঞ্চল্য ছড়ায়।কারন কাঁথি পৌরসভার বহুতল বিল্ডিং নির্মানের অনুমতি দেওয়ার ক্ষমতা নেই ।তার পরেও শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারী দিঘা-কাঁথি জাতীয় সড়কের ধারে ধর্মদাসবাড়ে এই ভুয়ো অর্থ লগ্নী সংস্থাকে কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকার সময় ২২ তলা বিল্ডিং করার অনুমতি প্রদান করেন ।সুদীপ্ত সেনের অভিযোগ এর জন্য লক্ষ লক্ষ টাকা তার থেকে ব্ল্যাকমেলিং করে নিতো সৌম্যেন্দু অধিকারীরা।আর তৃনমূলের অভিযোগ বে আইনী ভাবে এই বিল্ডিং নির্মান করার অনুমতি প্রদান করে সারদার মত ভুয়ো অর্থ লগ্নী সংস্থাকে সাধারন মানুষকে সহজে প্রতারনা করার সুযোগ করেদিয়েছিলো শুভেন্দু অধিকারী-সৌম্যেন্দু অধিকারীরা।

প্রেসিডেন্সি জেলে কাঁথি থানার আইসি-সহ পাঁচ সদস্যের একটি পুলিশের দল সারদা কর্তাকে জেরা করে কাঁথি পুরসভায় তাঁর বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে জানতে চান।

জিজ্ঞাসাবাদের পর কাঁথি থানার আইসি বলেন, সুদীপ্ত সেন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা ওঁর থেকে অনেক কিছু জানতেও পেরেছি। যে সময়ের ফাইল লোপাটের কথা বলা হয়েছে, সে সময় বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছিল বলে অভিযোগ পেয়েছি।

Related News

Also Read