Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

নববর্ষে হরিয়াতাড়া ও সাতপাড়ায় বালিঘাই জগন্নাথ জীউর শীতবস্ত্র উপহার 

ইংরেজি নববর্ষে সূচনায় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির পক্ষে আদিবাসী ও কুর্মী অধ্যুষিত দুটি স্থানে ১২০ জনকে নতুন বর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। খড়্গপুর লোকাল থানা‌ ও খড়্গপুর-১ ব্লকের হরিয়াতাড়া ও সাতপাড়া দুটি জায়গায় সেবা সমিতির সম্পাদক একালের দানবীর আশীষ ধাওয়া ও অন্যতম কর্মকর্তা আশীষ বাবুর সুযোগ্য উত্তরসূরি সোহেল ধাওয়া উপহার তুলে দেন। উপস্থিত ছিলেন স্থানীয় স্তরের বিশিষ্ট জনেদের মধ্যে গৌতম লায়েক, শ্যামাপদ মাহাত, ফকির মাহাত, ভাগ্যধর মাহাত, কালিপদ মান্না প্রমুখ। আশীষ বাবু তার বক্তব্যে বলেন “ঠাকুর জগন্নাথ আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের পাশে থেকে সেবা করার জন্য।আমি তো উপলক্ষ মাত্র। উনার ইচ্ছায় আমার আসা।

 

আপনারা আমার উপহার সাদরে গ্রহণ করে আমাকে সহযোগিতা করুন। আপনারা না নিলে আমার এই শীতের সামগ্ৰী আনা বৃথা। ঠাকুর আপাদের পাসে সারা বৎসর থেকে রক্ষা করুন।” কালিপদ বাবু জানান এর আগে দুইবার সেবা সমিতির পক্ষে এখানে কম্বল ও শাড়ি শতাধিক মানুষকে দেওয়া হয়েছিল। গ্ৰামটিতে অধিকাংশ আদিবাসী ও মাহাত (কুর্মী) সম্প্রদায়ের বাস।এখানে আজকের তৃতীয়বারের কর্মসূচিতে দুটি স্থানে ১২০ জনকে শাল বিতরণ করা হল সমিতির পক্ষ থেকে। উপহার সামগ্রী পেয়ে সকলেই খুশি। এই উপহার গ্রহণ করার জন্য আসিস বাবু সকল সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আবারো এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

Related News

Also Read