Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

২৪তম কাঁথি বইমেলা’২৫:ষষ্ঠ দিন  

২৪তম কাঁথি বইমেলার ষষ্ঠ দিনটি মানব সম্পদ বিকাশ দিবস হিসেবে পালিত হয়। সকাল ৮টায় ছিল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধ প্রদান, আয়োজনে রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতাল। হাসপাতালের ১৫ জন চিকিৎসক ও চিকিৎসা সহযোগী উপস্থিত ছিলেন ও শতাধিক নাগরিক পরিষেবা গ্রহণ করেন।

দুপুর ২.৩০ সময় শুরু হয় গবেষক সন্মেলন। সভাপতিত্ব করেন বিশিষ্ট কৃষি বিষয়ক গবেষক ড. রামচন্দ্র মন্ডল, বিশেষ অতিথি বইমেলার সহ সভাপতি ড. দিলীপ কুমার দাস, বইমেলার সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। আলোচনা করেন ড. শুভেন্দু ঘোষ, ড. কিংশুক সাহা, ড.অনুত্তম পরিয়ারী, ড.তিথি মাইতি, ড. বিধান সামন্ত। সঞ্চালন করেন সুমননারায়ণ বাকরা। বিকেল ৪.৩০ টায় আলোচনা সভা – বন্দেমাতরম সঙ্গীত সৃষ্টির দেড়শত বছর স্মরণে, আলোচ্য বিষয় বন্দেমাতরম :জীবন ও জাগরণে। সভাপতিত্ব করেন শ্রী গঙ্গারাম মিশ্র। আলোচকবৃন্দ ছিলেন – ড. চন্দন মন্ডল, ড. বাণেশ্বর দাস। সঞ্চালনা করেন স্বরুপ মাইতি ও তপন হাজরা। সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল— ঈশিতা গিরির মাউথ অর্গান ও সঙ্গীত, অর্চিষ্মান গিরির মেলোডিকা বাদন, সহেলি মাইতির আধুনিক গান, রাজ মিশ্রের সমবেত গান, কৃষ্ণেন্দু খামারির আবৃত্তি, মুক্তকণ্ঠের হারানো সুর, সংঘমিত্রা পাল শীট এর সমবেত সঙ্গীত, আর. কে. যোগার যোগ প্রদর্শন, কৌস্তুভ কান্তি মাইতির পরিচালনায় শ্রুতি নাটক, ঐশিকী পাল এর নৃত্য এবং সুনৃত্যাঙ্গনের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সান্ধ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপ মাইতি, শংকর ঘোষ ও তাপস কুমার বেরা।

Related News

Also Read