Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

কাজ শুরুর দাবীতে জেলা শাসক ও সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন 

বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান আজো রূপায়িত না হওয়ায় চলতি বছরে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা এবার ৫ বার বিধ্বংসী বন্যার কবলে পড়েছে। কয়েকজনের জীবনহানি সহ হাজার হাজার মানুষ বিগত বছরগুলির মত এবছরও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার জল নেমে গেলেই রূপনারায়ণ ও শিলাবতী নদীর নিম্নাংশে পূর্ণ সংস্কারের কাজ শুরু করা সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজে দ্রুততার সাথে হাত দেওয়ার দাবীতে আজ জেলা শাসক ও সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,মহাদেব সামন্ত অঞ্জন জানা প্রমূখ। উপরোক্ত দাবীর পাশাপাশি সমগ্র কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়নের স্বার্থে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করারও দাবী জানানো হয় স্মারকলিপিতে।

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন,মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের শুরুতেই যেটা দরকার ছিল,শীলাবতী নদীর নিম্নাংশ পূর্ণ সংস্কার। সেচ দপ্তর প্রথমে সেই কাজের উদ্যোগ না নিয়ে যে কাজগুলিতে নিশ্চিত বিরোধিতা আসবে,সেই কাজগুলি করার উদ্যোগ নিলেন। ফলস্বরূপ মানুষের এই চরম দুর্ভোগ। রাজ্য সরকার কর্তৃক টাকা মঞ্জুরের পরপরই ওই সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হলে চলতি বর্ষায় ভুক্তভোগী বানভাসি মানুষজনেরা ভয়াবহ বন্যার হাত থেকে অনেকটা রেহাই পেতেন।

Related News

Also Read