প্রদীপ কুমার সিংহ
এক মহিলা রেল টিকিট পরীক্ষক কর্তব্য রত অবস্থায় স্টেশনে ট্রেনের মধ্যে টিকিট পরীক্ষা করছিল রেলযাত্রীদের। এক মহিলা রেল যাত্রী টিকিট দেখতে চাওয়ায় পাশে বসা অন্য এক মহিলা বসে গরম ঘুগনি খাচ্ছিল হঠাৎ সেই মহিলার টিকিট চেকারে মুখে ঘুগনি ছুড়ে মারে। টিকিট পরীক্ষক চোখ জ্বালা আত্মনাথে চিৎকার করতে আরম্ভ করে।

সঙ্গে সঙ্গে আরপিএফ কর্মীরা সেখানে ছুটে আসে এবং মহিলা টিকিট পরীক্ষককে উদ্ধার করে নিয়ে যায় এবং যে মহিলাটি গরম ঘুগনি ছুড়ে মেরেছিল তাকে ধরে প্রথমে আরপিএফে অফিসে নিয়ে যায়। প্রসঙ্গত শনিবার সকালে টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তার আরো এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল। পাস থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষকে পূজা কুমারীর মুখে গড়ম ঘুঘনি ছুড়ে মারে। হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে মুঘে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন। চোখ মুখ বিভৎস জ্বালা দিতে থাকে। ওই অবস্থাতেই কোনভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামালেই আরপিএফ এর জওয়ান ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রামে এলাকায়।

তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের। অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন। আর কোনদিন এমন হবে না। যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন। জিআরপি সূত্রে খবর ধৃত মহিলাকে শিয়ালদা আদালতে পেশ করা হয় শনিবার দুপুরে।





