Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

দিল্লিতে পার্লামেন্ট  অভিযানের প্রস্তুতিতে বিদ্যুৎ গ্রাহক সভা

অবিলম্বে বিদ্যুৎ এর ফিক্সড ও মিনিমাম চার্জবৃদ্ধি প্রত্যাহার,অতিরিক্ত সিকিউরিটির নামে বেআইনী  বিদ্যুৎ বিলের সাথে বাড়তি টাকা আদায় বন্ধ ও “স্মার্ট মিটার” এর মাধ্যমে স্মার্টলি টাকা লুট প্রতিরোধ এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধনী বিল ২০২২) বাতিলের দাবিতে  ৪ ও ৫ মার্চ, ২০২৫ দিল্লিতে পার্লামেন্ট অভিযান কর্মসূচির প্রস্তুতিতে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে মহিষাদল ক্ষুদ্র শিল্প ও গৃহস্থ বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতি’র সহযোগিতায় মহিষাদলে ওই সমিতির অফিসে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,সংগঠনের জেলা কমিটির সদস্য গোপী কান্ত আদক।

সভায় বক্তব্য রাখেন,অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অ্যাবেকার জেলা নেতৃত্ব নারায়ণ প্রামাণিক প্রমুখ। নারায়নবাবু দিল্লি অভিযানের কর্মসূচীতে সর্বস্তরের ক্ষুদ্র শিল্প-গৃহস্থ-বাণিজ্যিক-কৃষি বিদ্যুৎ গ্রাহকদের সামিল হওয়ার আহ্বান জানান।

Related News

Also Read