Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

জগন্নাথ দেবের গৃহে প্রত্যাবর্তন শান্তিপূর্ণভাবে হলো উল্টোরথ 

জগন্নাথ দেবের গৃহে প্রত্যাবর্তনকে ঘিরে শান্তিপূর্ণভাবে উল্টোরথ পালিত হলো কাঁথি এগরা সহ জেলার সর্বত্র। উল্টোরথ কাঁথি শহরে ব্রহ্মতলা  থেকে শহর পরিক্রমা করে মহাপাত্রদের বাড়িতে যায়। দারুয়াতে মহিষামুন্ডার রথ এলাকা পরিক্রমা করে। দারুয়াতে চারা গাছের রকমারি পসরা বসে।  রামনগর দুই ব্লকের ডেমুরিয়াতে উল্টোরথকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় জমে। তার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবীগণ  ভক্তদের ভিড় সামাল  দেয়।

চিরাচরিত প্রথা অনুযায়ী  সোমবার উল্টোরথের জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বেরিয়ে এসে মেলায় আসেন। একাদশীর ব্রত করে তারপরে ফিরবেন নিজেদের বাড়িতে। জানালেন উৎসব কমিটির সম্পাদক তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র।

এই উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।  পাশের মাঠে  অনুষ্ঠিত হয় ফুল গামরা।কাঁথি শহরে ইসকনের রথ শহর পরিক্রমা করে ভক্ত সমাবেশে।  এগরা শহরেও রথযাত্রা পালিত হয় সাড়ম্বরে। রথযাত্রাকে ঘিরে ভক্তের ঢল নামে। এগরা শহরেও ইসকনের রথ এলাকা পরিক্রমা করে। একইভাবে মহিষাদলে রীতিনীতি মেনে জগন্নাথের পুনঃযাত্রা পালিত হয়। একইভাবে জেলার ময়না, তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, পটাশপুর, মঙ্গলামাড়ো, ভগবানপুর, খেজুরি, হেঁড়িয়া, বাজকুল, প্রভৃতি এলাকায় সাড়ম্বরে রথযাত্রা পালিত হয়। রথযাত্রায় ভক্তের সমাগম সর্বত্র চোখে পড়ার মতন ছিল।

Related News

Also Read