Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার সকালে টুলু পাম্প চালিয়ে বাগানে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। মর্মান্তিক  ঘটনাটি ঘটেছে রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের জিনন্দপুর গ্রামে। বুধবার ওই গ্রামের বাসিন্দা চন্দন জানা (৩১)টুলু পাম্প চালিয়ে জল দিচ্ছিল বাগানে।

বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে ছিটকে পড়লে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related News

Also Read