Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

গাড়ির ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল চালকের।  সকাল সাড়ে ছটার সময় এক অজ্ঞাত পরিচয় প্রাইভেট গাড়ি দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার কাছে সাইকেল চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

রাস্তার ধারে সত্যেন্দ্রনাথ করন (৬৯) কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়।

পুলিশ ঘাতক প্রাইভেট কারকে খোঁজার চেষ্টা করছে। রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ ধরে তল্লাশি করছে।

Related News

Also Read