Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

যাদবপুরে কংগ্রেস- সিপিএমের যৌথ প্রচার।

এই প্রথম যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা অঞ্চলে কংগ্রেস ও সিপিএম একসঙ্গে নামলো প্রচারে। এই ব্যাপারে কথা হয়ে গিয়েছে জানালেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোমবার তীব্র দাবদাহ উপেক্ষা করে বারুইপুরের উত্তর ভাগ, বৃন্দা খালি পঞ্চায়েত চসে দিলেন সৃজন। বাজারে পায়ে হেঁটে জন সংযোগের পাশাপাশি টোটোয় চেপে গ্রামে পাড়ায় পাড়ায় গেলেন ছাত্র নেতা সৃজন। বাসিন্দারা বললেন, ক্যানিং -বারুইপুর বাস চলাচল আবার শুরু করতে হবে।

তাঁদের আস্বস্ত করলেন সৃজন। এই দিন গ্রামবাসীরা অনেক অভিযোগে শুনেছেন তিনি বললেন আমি যদি জিতে আসি সব সমস্যার সমাধান করার চেষ্টা করব।

Related News

Also Read