Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

হলদিয়া পাটনা বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও অন্নমোহৎসব

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর -১ ব্লকের হলদিয়া পাটনা বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের আয়োজনে ৩৪ তম বাৎসরিক সংস্কৃতি অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও অন্নমোহৎসব,বস্ত্রদান এর আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ক্ষুদিরাম তরুণ সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

শনিবার ক্লাবের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবিবার অঙ্কন প্রতিযোগিতা,স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়।বিকালে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা ও সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বস্ত্র দান করা হয়। পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়। সোমবার বিকালে কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যা কৃতিদের পুরস্কার বিতরণ করা হয়। এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানানো হয়।

মঙ্গলবার অন্ন মহোৎসরে প্রায় ২০০০ মানুষকে অন্য ভোগ খাওয়ানো হয়।

Related News

Also Read