ইন্দ্রজিৎ আইচ :- নকশা ডিজাইন ইনস্টিটিউট এর পঞ্চম বার্ষিক ফ্যাশন শো মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো। এই ফ্যাশন শো এত মূল আকর্ষণ ছিলো ট্র্যাডিশনাল শাড়ি, নানান রকমের ডিজাইনের
পোশাক। নারী পুরুষ নির্বিশেষে এই সব নানা ধরনের পোশাক বানান এমনকি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের শেখান ও ফ্যাশন শো তে সুযোগ দেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এই নকশার কর্ণধার শর্মিষ্ঠা শিকদার জানালেন আজ এই ফ্যাশন শো তে ৩০ থেকে ৪০ জন অংশ নেয়।

আমাদের এই শো ৫ বছরে পদার্পণ করলো। আজ এই ফ্যাশন শো তে বিশেষ অতিথি ছিলেন তবলিয়া মল্লার ঘোষ, আবৃত্তিকার মল্লিকা ঘোষ, মেয়র পারিষদ অতিন ঘোষ, পৌরপিতা ইমতিয়াজ খান, দেবাশিস শীল, তরুণ সাহা, অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী, ঝর্না ভট্টাচার্য্য, শান্তনু গুহঠাকুরতা, শান্তি দাস বসাক ও সুমন ব্যানার্জী । আজ এই ফ্যাশন শো পরিচালনা করেন অরিজিৎ পাল। নকশা ডিজাইন ইনস্টিটিউট এর এই আকর্ষণীয় ফ্যাশন শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সপ্তমী ব্যানার্জী। এই ফ্যাশন শো এর শেষে সঙ্গীতে মাতিয়ে দেন অধ্যাপক এবং অভিনেতা ড: সুজয় বিশ্বাস।






