রবিবার সকালে শহীদ মাতঙ্গীনি হাজরার গ্রামে ভোট প্রচার সারলেন পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তমলুকের আলীনান গ্রামে শহীদ মাতঙ্গিনীর জন্মভূমিতে এসে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে ওই গ্রামের সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে ভোট প্রচার করেন। তার পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার সারেন তিনি।
বিজেপির দাবি অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে স্বাগত জানায় বিজেপি প্রার্থীকে। ভোটপ্রচারে মানুষের সাথে আবেগে ভাসলেন কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারক তথা বিজেপি প্রার্থী।

Post Views: 79





