Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

খোল বাজিয়ে কীর্তনের মাধ্যমে জনসংযোগ করলেন সৌমেন্দু অধিকারী।

রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো গেরুয়া শিবির। রাজ্যের শাসকদলকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। তাই প্রচারে কোনভাবেই খামতি রাখছে না বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ৪ মন্ডলের অন্তর্ভুক্ত স্থানীয় শ্রীরামচন্দ্র এবং শিব মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচারে বেরিয়ে পড়েন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী।

এদিন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ দাসকে সঙ্গে নিয়েই ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায় খোল বাজিয়ে কীর্তনের মাধ্যমে জনসংযোগ করলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তাঁকে দেখার জন্য ভগবানপুরে রাস্তার ধারে অগণিত মানুষজনেরা ভীড় জমান।

Related News

Also Read