Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরে লরি, পুলকার এবং প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর জখম বেশ কয়েকজন।

লরি, পুলকারএবং প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এগরা রাজ্য সড়কের রাউতারা সংলগ্ন এলাকায়।এগরা থেকে একটি চাল বোঝাই লরি কাঁথির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলকার এবং একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে। তার জেরে গাড়ি চালক সহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ গিয়ে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি গুলোকে সরিয়ে যানজট মুক্ত করে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছে।

Related News

Also Read