Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বাসুদেবপুরে শুরু পথশ্রী প্রকল্পে কাজ।

পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের জিনন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে জিনন্দপুর শিশু শিক্ষা কেন্দ্র পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তা মেরামত ও আপগ্রেডেশন করা হবে। সে জন্য ৪৭ লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির খবর স্থানীয় এলাকায়।

শনিবার ওই রাস্তার কাজের উদ্বোধন করেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সদস্য চন্দ্রশেখর জানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাবায়ী নির্মল কুমার পাত্র, প্রাক্তন পঞ্চায়েত সদস্য গোবিন্দ পাত্র, সমাজসেবী রজত কুমার সাউ, অচিন্ত্য কুমার গিরি, গৌরাঙ্গ পাত্র, নিখিলেশ দাস, শান্তনু অধিকারী, প্রাক্তন উপ-প্রধান পিজুস চক্রবর্তী, আশীষ দাস প্রমুখ।

Related News

Also Read