Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ময়নায় ফের বিজেপির সন্ত্রাস,অভিযোগ দেবাংশুর।

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচায় দলীয় প্রচারে এসে অর্জুন সিং-দিব্যেন্দু অধিকারীদের রাজনৈতিক বিশ্বাস যোগ্যতা নেই বলে দাবি করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচি ছিলো তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। সেটা জানার পরেই বিজেপি দুশকৃতীরা দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রি থেকেই হামলা চলছে ময়নাতে।

জানা গেছে ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের মধুরকিআরানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাক্ বিতন্ডা বাঁধে বিজেপির কর্মীদের সাথে । পরিস্থিতি সামলাতে পুলিশকে আসতে হয়।

বৃহস্পতিবার রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি আশ্রিত দ্যস্কৃতিরা।
শুক্রবার সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য। দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আনেন উত্তম সিং এবং চন্দন মন্ডল নামের দুই বিজেপি নেতার বিরুদ্ধে। দেবাংশু ময়নায় পৌঁছানোর ঠিক পূর্বেই দেবাংশুর নামে যে পোস্টার লাগিয়েছিল তৃণমূল কর্মীরা, সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায়।

অপরদিকে প্রচার চালানোর সময় দেবাংশুর কাছে অভিযোগ জানান ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, তারা বাকচা গ্রামে প্রবেশ করতে পারছেন না বিজেপির ভয়ে।

দেবাংশু ভট্টাচার্য বলেন, বিজেপি দখলীকৃত বাকচার কি অবস্থা দেখুন, বিজেপি গণতন্ত্রের হত্যা করছে। সবমিলিয়ে লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়েছে ময়নার বাকচা।

তারপরেই সাংবাদিকদের অর্জুন সিং – দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন এরা ভেসে থেকে রসজনীতিতে বিশ্বাসী।তাই আজ এক দল আবার কাল অন্যদল করে বেড়ায়।রাজনৈতিক বিশ্বাস যোগ্যতা নেই।

Related News

Also Read