কেন্দ্র ও রাজ্য সরকারের ঝগড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্যপরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তমলুকে একটি অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার। অন্য রাজ্যে যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প মিলিতভাবে যুক্ত করে সাধারণ মানুষকে পরিষেবা দেয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্য সাথী কার্ড থেকেও অনেকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিছু বাধ্যবাধকতার কারণে। লোকসভা ভোটের সময় প্রার্থী ভোট চাইতে এলে সাধারণ মানুষকে তার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিতভাবে যৌথ পরিষেবার দাবি করতে বললেন ডঃ কুনাল সরকার।

Post Views: 86





