Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

অফিস ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস ভাঙচুরের ঘটনার সাথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ বিজেপির।


তমলুকের এই পঞ্চায়েত দীর্ঘদিন তৃণমূলের দখলে ছিল, এইবারে বিজেপির দখলে যায়। ভাঙচুরের পরেই বুধবার অঞ্চল অফিসের সামনে প্রতিবাদ সভা হয় । সেই সভায় পুলিশকে হুঁশিয়ারি দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন দিনের মধ্যে না গ্রেপ্তার করতে পারলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শুভেন্দু।

এর ২৪ ঘ্নটার মধ্যেই বৃহস্পতিবার উত্তর সোনামুই এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।ধৃতরা হলেন সেক জাকির হোসেন( বিরোধী দলনেতা, উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত),সেক আবুল কালাম,শুভ প্রসন্ন মান্না এবং জগদীশ জানা। চারজনকে গ্রেপ্তারের পরে দুপুর একটা নাগাদ তমলুক কোর্ট অভিযুক্তদের পেশ করা হয়।এদের বিরুদ্ধে আইপিসি ৪৪৭,৪৪৮,৩৪১,৩২৩,৪২৭,৩৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে

Related News

Also Read