শুক্রবার বিকাল ৪ টায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বরিদা গ্রাম পঞ্চায়েতের কল্যানপুরে সাংসদ দিলীপ ঘোষের তহবিল থেকে অনিল প্রধানের বাড়ি থেকে সুনীল প্রধানের বাড়ি পর্যন্ত প্রায় ৯০ মিটার ঢালাই রাস্তা নির্মিত হলো। প্রায় ২ লক্ষ ৪৮ হাজার ৯০৬ টাকা আর্থিক খরচে এই রাস্তা নির্মাণ হয়।
দীর্ঘদিনে দাবী মেনে সাংসদ দিলীপ ঘোষ তার তহবিল থেকে ঐ রাস্তাটি রূপায়ণ করেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির এগরা ১ মন্ডলের অভিজিৎ মহাপাত্র, সাংসদ প্রতিনিধি সুকুমার রায়, দুলাল দাসমহাপাত্র, যুগল রতন জানা, কৃষ্ণপ্রসাদ পয়ড়া, শুভদীপ জানা। এই রাস্তা পেয়ে এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া।


Post Views: 83





