Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

রূপনারায়ণ নদী থেকে অবৈধভাবে বালি পাচার রুখে দিল মহিষাদল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের রূপনারায়ণ নদী থেকে অবৈধভাবে বালি পাচার রুখে দিল মহিষাদল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। শুক্রবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে অবৈধ বালি পাচারের সময় ৬টি ইঞ্জিন চালিত বালি ভর্তি বোট আটক করে। আটক করা বোট গুলির কর্মীদের পরে ছেড়ে দিলেও ৬ জন মালিক কে আটক করে পুলিশ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ দীর্ঘদিন এই বালি মাফিয়া নদী থেকে অবৈধভাবে বালি তুলে প্রচার করছিল। এই অভিযোগের ভিত্তিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় ও বোট গুলিকে আটক করে। আটক করা বোট গুলিকে গেঁওখালিতে রাখা হয়েছে

Related News

Also Read