Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

যুদ্ধের আবহে “বুদ্ধ” থিম বানানো কেশপুর।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম বুদ্ধ! বুদ্ধদেবের বিভিন্ন ধ্যান ধারণার মূর্তি আকারে তুলে ধরা হয়েছে পুজো প্যান্ডেলে। সম্পূর্ণ প্যান্ডেলটি থার্মোকল দিয়ে কারুকার্য এ সাজানো হয়েছে।

আনন্দপুর বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৩০ তম বর্ষে পদার্পণ করল। পূজোর পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। সেই সঙ্গে পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা সঙ্গে বিভিন্ন সচেতনতার বার্তাও দেওয়া হয় পূজো কমিটির পক্ষ থেকে।

বিশ্বের নানা প্রান্তে হঠাৎ করে যখন-তখন শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ ও অশান্তি! তাই শান্তির বার্তা দিতে বুদ্ধদেবকেই থিম বানানো হয়েছে বলে পুজা আয়োজকেরা জানিয়েছেন

Related News

Also Read